Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেবের নায়িকা থেকে বাদ পড়লেন ফারিণ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ জুন ২০২৫ ১৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যখন ক্যারিয়ারের গ্রাফ উর্ধ্বমুখী, তখন এল একটি দুঃসংবাদ। ভারতীয় বাংলা সিনেমা ‘প্রজাপতি ২’-এর জন্য বহু আগেই নির্বাচিত হয়েছিলেন ফারিণ। কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল তার। সিনেমাটি ছিল দুই বাংলার সিনেমার ভক্তদের জন্য এক চমকপ্রদ মেলবন্ধনের প্রতিশ্রুতি।

কিন্তু সব আশা গুঁড়িয়ে দিলো একটি ‘ভিসা জটিলতা’। জানা গেছে, আসন্ন জুলাইয়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। কিন্তু নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণ আর থাকছেন না। তার পরিবর্তে আসছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

দেব-অভিজিৎ-অতনু এই ত্রয়ী যখন বৈঠকে সিনেমার নতুন কাস্টিং চূড়ান্ত করলেন, তখন হয়তো অনেকেই ভুলেও গেলেন, এই সিনেমার শুরুতে আলোচনায় ছিলেন বাংলাদেশের এক মুখ—তাসনিয়া ফারিণ। এই সিনেমার শুটিং হবে প্রথমে কলকাতায়, তারপর পরিস্থিতি অনুকূলে থাকলে দেশের বাইরেও।

বিজ্ঞাপন

ফারিণের ভক্তরা মিশ্র অনুভূতিতে রয়েছেন। একদিকে ইনসাফের সাফল্যে গর্ব, অন্যদিকে প্রজাপতি ২ থেকে বাদ পড়ার আক্ষেপ। তবে অনেকেই বলছেন, ‘ফারিণ এখন নিজের জায়গা তৈরি করছেন ঢাকাই সিনেমায়। কলকাতায় না হোক, এই মাটিতেই তার জয় অবধারিত।’

ফারিণ নিজে এখনও ‘প্রজাপতি ২’ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তার ক্যারিয়ারে যে গতি এসেছে, তা একটিমাত্র ছবির মাধ্যমে সম্ভব হয়নি। ছোট পর্দার অভিজ্ঞতা, দক্ষতা এবং পরিশ্রম মিলিয়ে তিনি এখন বড় পর্দার জন্য প্রস্তুত।

সারাবাংলা/এফএন/এএসজি