Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জারিওয়ালা আর নেই

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৮ জুন ২০২৫ ১৪:১৬ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:২৪

বলিউডের ‘কাঁটা লাগা’ গানে যিনি একসময় ঝড় তুলেছিলেন, সেই শেফালি জারিওয়ালা আর নেই—এই খবর যেন বিশ্বাস করাও কঠিন। মাত্র ৪২ বছর বয়সে এই প্রাণবন্ত অভিনেত্রী শুক্রবার (২৭ জুন) রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার স্বামী, অভিনেতা পারাস টাইগি নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান।

মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। চিকিৎসকদের ধারণা, এটি হার্ট অ্যাটাক হতে পারে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে।

২০০২ সালে রিমেক হওয়া জনপ্রিয় হিন্দি গান ‘কাঁটা লাগা’-তে পারফর্ম করে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন শেফালি। তার স্টাইল, এক্সপ্রেশন আর নাচ বলিউডে এক নতুন ধারা তৈরি করে। সেই সময়কার যুব সমাজের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক ফ্যাশন আইকন। কাঁটা লাগার ভিডিও তার নামের সঙ্গেই এমনভাবে জড়িয়ে গেছে যে, শেফালি মানেই কাঁটা লাগা—এটাই যেন স্বীকৃতি।

বিজ্ঞাপন
শেফালী জারিওয়ালা

শেফালী জারিওয়ালা

শেফালি শুধুই একটি মিউজিক ভিডিওর নাম নয়, তিনি একজন পরিপূর্ণ পারফর্মার ছিলেন। অভিনয় ছাড়াও তিনি বেশ কিছু রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ‘বিগ বস ১৩’ (২০১৯)। সেখানে তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্পষ্টভাষী মনোভাব আবারও তাকে এনে দিয়েছিল আলাদা পরিচিতি।

অভিনয় জীবন ছাড়াও, শেফালি নানা সামাজিক ইস্যুতে সোচ্চার ছিলেন। মানসিক স্বাস্থ্য, নারীর অধিকার ও সমাজের প্রতি দায়বদ্ধতা—এসব নিয়ে মাঝেমধ্যেই মুখ খুলতেন তিনি।

শেফালির মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, বন্ধু ও ভক্তরা সামাজিক মাধ্যমে তার ছবি ও স্মৃতি শেয়ার করছেন। অনেকেই বলছেন, ‘তিনি শুধু কাঁটা লাগা গার্ল নন, ছিলেন সাহসী ও স্বতঃস্ফূর্ত একজন মানুষ।’

তবে তার মৃত্যু ঘিরে রহস্যও উঁকি দিচ্ছে—এমন হঠাৎ চলে যাওয়া কি নিছক দুর্ঘটনা? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে মিডিয়া এবং অনুরাগীদের মনে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

বগুড়ায় কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০

আরো