Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রিন্স’ বেশে শাকিবের রাজকীয় প্রত্যাবর্তন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯

ঢাকার রাজপথে আবারও গর্জে উঠতে চলেছে এক নতুন উপাখ্যান। হেলিকপ্টার, চোখে রোদচশমা আর হাতে মিসাইল, ঠিক এই বিধ্বংসী লুকে ধরা দিয়ে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপঅন এ টাইম ইন ঢাকা’ সিনেমার মোশন পোস্টারটি এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্মাতা আবু হায়াত মাহমুদের হাত ধরে শাকিব ফিরছেন নব্বই দশকের এক রোমাঞ্চকর ঢাকা শহরের গল্প নিয়ে।

সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে এর কারিগরি দক্ষতা। দৃশ্যায়ন ও ভিজ্যুয়াল নান্দনিকতায় কোনো আপস করতে রাজি নন নির্মাতা। আর তাই ক্যামেরার পেছনে যুক্ত করা হয়েছে বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে। শাকিবের এই নতুন মিশনে তাকে সঙ্গ দিচ্ছেন দুই বাংলার দুই প্রতিভাময়ী অভিনেত্রী। কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডু ও বাংলাদেশের তাসনিয়া ফারিণকে নিয়ে তৈরি হচ্ছে এই ত্রিমুখী রসায়ন।

বিজ্ঞাপন

সিনেমার একটি বড় অংশের শুটিং হচ্ছে শ্রীলঙ্কায়। নব্বই দশকের ঢাকার সেই পুরনো আবহ আর ল্যান্ডস্কেপ খুঁজে পেতেই পুরো ইউনিট নিয়ে শ্রীলঙ্কা পাড়ি জমিয়েছেন নির্মাতা। সেখানে গত দশ দিন ধরে শাকিব ও জ্যোতির্ময়ীর রোমান্টিক দৃশ্যের শুটিং চলছে। শুটিং সেটে শাকিবের পেশাদারিত্ব আর নিরহংকার আচরণের প্রশংসা ঝরছে নবাগত এই অভিনেত্রীর কণ্ঠে। শুধু রোমান্স নয়, জানা গেছে সিনেমার প্রয়োজনে জ্যোতির্ময়ীকেও দেখা যেতে পারে বেশ কিছু মারকুটে দৃশ্যে।

অ্যাকশন আর রোমান্সের এক নিখুঁত মিশেল নিয়ে তৈরি হচ্ছে ‘প্রিন্স’। প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের এই বিগ বাজেট প্রজেক্টটি ঈদের বক্স অফিসে বড় ধরনের ঝড় তুলবে বলেই ধারণা করা হচ্ছে। বিশ দিনের শুটিং বাকি থাকলেও এখনই শাকিব ভক্তদের উন্মাদনা বুঝিয়ে দিচ্ছে, রাজপুত্রের এই আগমনের জন্য অধীর অপেক্ষায় আছে ঢালিউড।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ভারতকে উড়িয়ে শীর্ষে বাংলাদেশ
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯

আরো

সম্পর্কিত খবর