ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৯ মার্চ) মধ্য ইসরায়েলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম 'দ্য টাইমস অব ইসরায়েল’র বরাতে দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা এমডিএ। সংস্থাটি জানায়, ক্ষেপণাস্ত্রের গোলার আঘাতে তিনজন গুরুতর আহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায়...
মোজতবা খামেনি।
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি-কে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ইরানের কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। একই সময় তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে হামলা বিস্তৃত করেছে এবং মরুভূমি অধ্যুষিত উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল ও পানি স্থাপনায় আঘাত হেনেছে। ইরানের ধর্মীয় পরিষদ (অ্যাসেম্বলি...
সৌদি আরবের আবাসিক কমপাউন্ডে হামলা। ছবি: সংগৃহীত
সৌদি আরবে একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এ ঘটনায় আহত ১২ জন সবাই বাংলাদেশি বলে জানা গেছে। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেট এলাকার একটি আবাসিক কমপাউন্ডে এ হামলার ঘটনা ঘটে। রোববার (৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স দেশটির সিভিল ডিফেন্সের...
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে অন্য কোনো বৃহৎ শক্তির সহায়তা ছাড়াই অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। রোববার (৮ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। ওই প্রতিবেদনে বলা...
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ছবি: সিএনএন
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন লেবাননের সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, আরব লীগের বৈঠকে দেওয়া বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি জর্ডান ও ইরাকে ইরানের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে দুটি রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) পাঠানোর বিষয়ে ব্রিটেন ‘গুরুত্ব সহকারে চিন্তাভাবনা’ করছে। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রের এই ব্রিটিশ রণতরিগুলোর আর কোনো প্রয়োজন নেই। রোববার (৮ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের ওপর প্রাথমিক হামলার সময় ব্রিটেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে...
ছবি: সংগৃহীত
ইরানের প্রভাবশালী ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’র সদস্যরা ইঙ্গিত দিয়েছেন, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছেন। রোববার (৮ মার্চ) বিপ্লবী গার্ডদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘ফারস নিউজ’-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ-মাহদি মিরবাঘেরি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, নেতৃত্ব নির্ধারণে ব্যাপক...
ফাইল ছবি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে একঝাঁক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। রোববার (৮ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী এই সর্বশেষ আক্রমণকে ‘অপারেশন ট্রু প্রমিস’-এর ২৭তম ঢেউ হিসেবে অভিহিত করেছে। তাদের...
কুয়েত শহর। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় এবার প্রাণ হারালেন কুয়েতের দুই সীমান্ত নিরাপত্তা কর্মকর্তা। রোববার (৮ মার্চ) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ ইমাদ আল-শাররাহ এবং মেজর ফাহদ আবদুল আজিজ আল-মাজমায়েদ।...
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। একই সময়ে কাতার লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরা।
আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইনের জুফায়র এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মূলত ইরানের কেশম দ্বীপে একটি পানি শোধনাগার বা ওয়াটার প্ল্যান্টে মার্কিন হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মার্কিন ওই হামলায় অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। তারই পালটা জবাব দিতে এবার সরাসরি মার্কিন ঘাঁটি বেছে নিয়েছে আইআরজিসি।
হামলার পরপরই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) উচ্চশব্দে সাইরেন বাজার কথা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় থেকে সাধারণ বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে কাতারের সশস্ত্র বাহিনী। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
ছবি: সংগৃহীত
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। শনিবার (৭ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর...
ইরান যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস করেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের এই রাডারটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্রে দেখা গেছে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে স্থাপিত একটি এএন/টিপিওয়াই–২ রাডার এবং সংশ্লিষ্ট সহায়ক সরঞ্জাম যুদ্ধের প্রথম দিকের হামলায়...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে আঘাত না এলে আর হামলা করা হবে না। শনিবার (৭ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়েছেন...
সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) এসব ড্রোন ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইরান। শনিবার (৭...
প্রতীকী ছবি।
কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলারের গোলাবারুদ ও সংশ্লিষ্ট সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতির...