Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরছে শুভ-মিম জুটি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭

দীর্ঘ বিরতি ভেঙে আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন দর্শকপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এই জুটির সপ্তম মিশন হিসেবে শুরু হয়েছে নতুন সিনেমা ‘মালিক’-এর দৃশ্যধারণ। সম্প্রতি রাজশাহীতে দাপুটে অ্যাকশন দৃশ্যের চিত্রায়ণ শেষ করে সিনেমার পুরো ইউনিট এখন অবস্থান করছে ঢাকার অদূরে সাভারের একটি মনোরম রিসোর্টে। সেখানেই দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মিম। তবে সিনেমার নায়ক আরিফিন শুভ ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই মিমের একক দৃশ্যগুলোর কাজ এগিয়ে নিচ্ছেন পরিচালক সাইফ চন্দন।

ক্ষমতা, আধিপত্য আর পেশিশক্তির লড়াইকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘মালিক’ সিনেমার মূল গল্প। চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ এমনভাবে গল্পটি সাজিয়েছেন যেখানে অ্যাকশনের পাশাপাশি মানবিক সম্পর্কের টানাপোড়েনও ফুটে উঠবে। পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন যে, বড় পর্দার দর্শকদের জন্য তারা একটি পরিপূর্ণ বাণিজ্যিক প্যাকেজ উপহার দিতে চান। সেই পরিকল্পনার অংশ হিসেবে শুধু মারপিট বা রোমান্স নয়, বরং এফডিসির বিশাল সেটে একটি ব্যয়বহুল আইটেম গানও রাখা হচ্ছে যা সিনেমার বিনোদনের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেবে।

বিজ্ঞাপন

তারকা বহুল এই সিনেমায় আরিফিন শুভর মায়ের চরিত্রে অভিনয় করছেন জ্যেষ্ঠ অভিনেত্রী নিমা রহমান। খলনায়কের চিরাচরিত দাপট নিয়ে পর্দায় হাজির হবেন মিশা সওদাগর। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরদা মিঠু ও এরফান মেধা শিপলুর মতো অভিনেতাদের। সিনেমার পোস্ট-প্রডাকশন বা সম্পাদনার কাজও শুটিংয়ের পাশাপাশি সমান্তরালে চলছে যাতে কোনো সময় নষ্ট না হয়। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরের উৎসবে প্রেক্ষাগৃহে রাজত্ব করতে প্রস্তুত হচ্ছে এই ‘মালিক’ টিম।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ফিরছে শুভ-মিম জুটি
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭

রমজানে বিয়ের পিঁড়িতে হানিয়া-অসীম
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪

আরো

সম্পর্কিত খবর