Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরোনো সম্পর্ক নিয়ে অকপট কৌশানী মুখোপাধ্যায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০

টালিউডের রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। পর্দার প্রেম বাস্তবে রূপ পাওয়া এই জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। দীর্ঘদিনের এই অটুট সম্পর্কের রসায়ন নিয়ে মাঝেমধ্যেই নানা খবর চাউর হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় সামনে এনেছেন অভিনেত্রী কৌশানী। বর্তমান প্রেমিক বনি সেনগুপ্তের জীবনে আসার আগে তিনি যে অন্য এক নিবিড় সম্পর্কে জড়িয়ে ছিলেন, সেই সত্যটি এবার ভক্তদের কাছে প্রকাশ করেছেন এই নায়িকা।

ইন্ডাস্ট্রিতে আসার আগের সেই পুরোনো সম্পর্কের স্মৃতি হাতড়ে কৌশানী জানান, বনির সঙ্গে আলাপ হওয়ার আগে তিনি একটি অত্যন্ত ‘সিরিয়াস’ রিলেশনশিপে ছিলেন। তখন তিনি ক্যারিয়ারের একদম শুরুর দিকে। কিন্তু গ্ল্যামার জগতের চাকচিক্য, কাজের ব্যস্ততা আর নিজস্ব অপরিপক্কতার কারণে সেই সম্পর্কটি আর টেকেনি। অতীত থেকে শিক্ষা নিয়েই যে তিনি বর্তমান সম্পর্ককে আগলে রেখেছেন, কৌশানীর কথায় সেই ইঙ্গিতই পাওয়া গেছে। প্রথম সিনেমা ‘পারব না আমি ছাড়তে তোকে’-এর সেটেই বনির সঙ্গে তার বন্ধুত্বের শুরু, যা শুটিংয়ের মাঝপথেই প্রেমে রূপ নেয়। রায়চকে শুটিং চলাকালীন বনি যখন প্রেমের প্রস্তাব দেন, কৌশানী আর না করতে পারেননি।

বিজ্ঞাপন

বনি-কৌশানীর এই সম্পর্কের স্থায়িত্বের পেছনে রয়েছে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। ইন্ডাস্ট্রির অনেক জুটি যেখানে ভেঙে যায়, সেখানে তারা দুজনে মিলে খুলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থাও। পুরোনো বিচ্ছেদের গ্লানি ভুলে নতুন করে জীবন সাজানোর এই গল্পটি কৌশানীর ভক্তদের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে। তারা যেমন অনস্ক্রিনে দর্শকদের একের পর এক রোমান্টিক সিনেমা উপহার দিচ্ছেন, ঠিক তেমনি বাস্তব জীবনেও কোনো রাখঢাক না রেখে অকপটভাবে নিজেদের পথচলার গল্প শুনিয়ে জয় করে নিচ্ছেন সবার মন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর