Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬ ০০:০০ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ০৯:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে এবং মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে ‘নিশ্চিহ্ন’ বা ‘দখল’ করে নিতে পারে।

সোমবার (৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘পুরো দেশটিকে মাত্র এক রাতেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। আর সেই রাতটি হতে পারে আগামীকাল রাতেই।’

এদিকে ইরানের অভ্যন্তরে বিশেষ অভিযান চালিয়ে মার্কিন বিমান বাহিনীর সদস্যদের উদ্ধারের ঘটনাকে ‘ঐতিহাসিক’ সাফল্য হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। এই সফল মিশনের জন্য তিনি মার্কিন বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই দুর্ধর্ষ উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের ২১টি সামরিক বিমান অংশ নিয়েছিল। সফলভাবে পাইলটদের ফিরিয়ে আনাকে তিনি তার প্রশাসনের বড় ধরনের সামরিক বিজয় হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর