Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতৃত্বের টানাপোড়েনে দীপিকা পাড়ুকোন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৮:৪০

মাতৃত্ব কি কেবল আনন্দের আরেক নাম? নাকি এর ভেতরে লুকিয়ে থাকে এক গভীর মানসিক টানাপোড়েন? বলিউড তারকা দীপিকা পাড়ুকোন সম্প্রতি সেই অপ্রকাশিত অনুভূতির কথাই খোলামেলা জানালেন। ২০২৪ সালে স্বামী রণবীর সিং এর সঙ্গে তাঁদের কন্যা দুয়ার জন্মের পর জীবন যেন একেবারে বদলে গেছে তার।

ঝলমলে আলো আর ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি সবকিছু যেন এখন কিছুটা দূরে। তার জায়গায় এসেছে ঘরভর্তি হাসি-কান্না, অনিদ্রার রাত আর সারাক্ষণের দায়িত্ববোধ। ঘনিষ্ঠ মহলের দাবি, সন্তানের জন্মের পর শরীর ও মনে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন দীপিকা। মাতৃত্বের আবেগে আপ্লুত হলেও মাঝে মাঝে নিজের জন্য একটু বিরতি চান তিনি।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে দীপিকা বলেন, এই মাতৃত্বের যাত্রায় কখনো কখনো তার ভীষণভাবে একটা ‘ব্রেক’ নিতে ইচ্ছা করে। কিন্তু মেয়েকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারেন না তিনি। আবার অন্য কেউ মেয়েকে কোলে নিলে অস্বস্তিও লাগে। একই সঙ্গে সারাদিনের ব্যস্ততার মাঝে একটু নীরব সময়ের আকাঙ্ক্ষাও কাজ করে তার ভেতরে। ভালোবাসা, অধিকারবোধ, ক্লান্তি আর একান্ত সময়ের প্রয়োজন সব মিলিয়ে এক অদ্ভুত মানসিক অবস্থার কথা তুলে ধরেছেন তিনি।

দীপিকার এই স্বীকারোক্তি অনেক মায়ের অভিজ্ঞতার সঙ্গেই মিলে যায়। মাতৃত্ব যেমন গভীর আনন্দের, তেমনি কখনো কখনো একঘেয়েমি বা মানসিক চাপও তৈরি করতে পারে। তবে এসবের মাঝেও কন্যা দুয়ার সঙ্গ যে তিনি উপভোগ করছেন, সেটি স্পষ্ট তার কথায়।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে ‘কিং’ ছবিতে, যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ ছাড়া পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও অভিনয় করছেন তিনি, যেখানে তার বিপরীতে থাকছেন আল্লু অর্জুন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর