Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ সিনেমা ২৮ নাটক ও ২ ধারাবাহিক নিয়ে মাছরাঙার ঈদ আয়োজন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১৫:৪২

আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনের সাত দিনব্যাপী বিশেষ আয়োজনে থাকছে সাতটি জনপ্রিয় সিনেমা। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ২:২০ মিনিটে প্রচারিত হবে সিনেমাগুলো। যার মধ্যে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ প্রথমবারের মতো টিভি পর্দায় আসছে।

‘উৎসব’ প্রচারিত হবে ঈদের দিন। গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

বিজ্ঞাপন

‘কাজলরেখা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রটি করেছেন সাদিয়া আয়মান। সুচরাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। কঙ্কণদাসী চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। ঈদের চতুর্থ দিন থাকছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। এতে অভিনয় করেছেন সিয়াম, বুবলী, দীঘি প্রমুখ। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। এ ছবির নায়ক শাকিব খান, নায়িকা মিমি চক্রবর্তী ও নাবিলা। ঈদের ষষ্ঠ দিন থাকছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ প্রমুখ। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন। এ ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও সোনাল চৌহান।

সময়ের জনপ্রিয় তারকাদের মোট ২৮টি নাটক এবং দু’টি ৭ পর্বের ধারাবাহিক থাকছে মাছরাঙা’র এবারের ঈদ আয়োজনে। নাটক প্রচারিত হবে বিকাল ৫:৫০, রাত ৮টা, ১০:২০ ও ১১:৩০ মিনিটে। ৭ পর্বের দু’টি ধারাবাহিক প্রচারিত হবে সন্ধ্যা ৭:২০ ও রাত ৯:১০ মিনিটে।

উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জোভান-সাদিয়া আয়মান অভিনীত কলেজ ডে’জ, মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত ব্ল্যাক লাভ, জোভান-নাজনীন নিহা অভিনীত গুড লাক, নিলয়-হিমি অভিনীত ম্যাজিক বস, আরশ খান-সামিরা মাহি অভিনীত নি:স্ব তুমি আমার, মুশফিক ফারহান-সাফা কবির অভিনীত লেলিন, তৌসিফ-তানজিন তিশা অভিনীত গোলাপী, জোভান-নাজনীন নিহা অভিনীত হৃদয়ের ওপাশে তুমি, মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত চার নম্বর বউ, জোভান-কেয়া পায়েল অভিনীত বাতাসের ফুল, ইয়াশ রোহান-তটিনী অভিনীত জানি দেখা হবে, মুশফিক ফারহান-বহ্নি হাসান অভিনীত উই টাইম, খায়রুল বাসার-সাফা কবির অভিনীত ফড়িয়া, নিলয়-তানিয়া বৃষ্টি অভিনীত সাবলেট কাপল, জোভান-তটিনী অভিনীত প্রিয় নামে ডেকো, মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত বউ-এর অফিস, মুশফিক ফারহান-সাফা কবির অভিনীত বেসড অন ট্রু স্টোরি, তৌসিফ-তটিনী অভিনীত জখম, নিলয়-সামিরা খান মাহি অভিনীত জটিল প্রেম, তৌসিফ-নাজনীন নিহা অভিনীত তুই থেকে তুমি, মুশফিক ফারহান- কেয়া পায়েল অভিনীত পরান পাখি ও আনারকলি, খায়রুল বাসার-তানজিন তিশা অভিনীত সুলতান। ৭ পর্বের দু’টি ধারাবাহিক হলো- চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ অভিনীত মেইন কাস্টিং এবং মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ অভিনীত ভ্যাজাল জামাই।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর