Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে চ্যানেল আইতে ১৩ টেলিফিল্ম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১৬:৫৬

চ্যানেল আই-এর ঈদ আয়োজনে দেখানো হবে ১৩টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। দেখা যাবে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে।

ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে রুবেল হাসান পরিচালিত তওসিফ মাহবুব, তটিনী অভিনীত ‘বেশি বলে বুলবুলি-০২’। বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে ‘ফ্যামিলি ম্যান’। রচনা সিদ্দিক আহমেদ ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয়ে- জোভান, তটিনী, মনিরা মিঠু, রাজু, ডাঃ এজাজ, আমিরুল হক চৌধুরী।

ঈদের দ্বিতীয় দিন ২টা ৩০ মিনিটে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘মায়াপাখি-০১’। অভিনয় করেছেন- অপূর্ব ও নেহা সহ অনেকে।

ঈদের ৩য় দিন ২টা ৩০ মিনিটে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘মায়াপাখি-০২’। অভিনয় করেছেন- অপূর্ব ও নেহা সহ অনেকে। বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে মোর্শারফ করিম, তানিয়া বৃষ্টি অভিনীত ‘ভাসুর’। পরিচালনা করেছেন মহিন খান।

বিজ্ঞাপন

ঈদের ৪র্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ডিয়ার ফ্যামিলি’। রচনা ও পরিচালনায় সাজ্জাদ হোসেইন বাপ্পি। অভিনয়ে- খায়রুল বাশার, মালাইকা চৌধুরী, রেহান, সুনেরাহ, শহীদুজ্জামান সেলিম। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মন ফড়িং’। পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে- জোভান, তটিনী।

ঈদের ৫ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘স্বপ্ন পুরন ট্রাভেল এজেন্সী’। পরিচালনায় মীর আরমান। অভিনয়ে- জোভান, সামিরা খান মাহি। বিকেল ৪টা ৩০ মিনিটে দেখা যাবে জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘প্রেমাতাল’। অভিনয়ে- তওসিফ মাহবুব, নেহা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘আদরের সন্তান’। পরিচালনায় মুহিদুল মুহিম। অভিনয়ে- মুশফিক ফারহান, সামিরা খান মাহি প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কসম’। পরিচালনায় জাহিদুল ইসলাম সুজন। অভিনয়ে- তওসিফ মাহবুব, তটিনী প্রমুখ।

ঈদের ৭ম দিন ২টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘অন্তরালে’। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে- জোভান, আইশা তাহিয়া খান, তানজিকা আমিন প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘পরিবারের গল্প’। পরিচালনায় মহিন খান। অভিনয়ে মোর্শারফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর