Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ঈদে বৃন্দাবন দাশের ৭ পর্বের ধারাবাহিক ‘মেইন কাস্টিং’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ১৮:৫৪

ঈদ মানেই যেন বৃন্দাবন দাশের নাটক। এরই ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে তারই রচনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মেইন কাস্টিং’। নিয়াজ মাহবুব-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, ডা. এজাজ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, অখ্যাত একজন টেলিভিশন নাট্য নির্মাতা তার নতুন প্রজেক্টের জন্য এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনে উল্লেখ করা ঠিকানায় প্রতিদিনই দুই চার দশজন করে আগ্রহী পাত্রপাত্রী এসে হাজির হয়। নির্মাতা প্রত্যেককে একই কথা বলে আকৃষ্ট করে, সে-ই তার নাটক অথবা সিনেমার প্রধান চরিত্র মেইন কাস্টিং। প্রত্যেককেই নানাভাবে গল্প ফেঁদে শোনায়। নতুনদের সুযোগ দেওয়া হবে এ কথার উপর জোর দেয় নির্মাতা। মফস্বল থেকেও অনেক তরুণ তরুনী এসে হাজির হয়। নির্মাতা কৌশলে জানায়, নাটক সিনেমা করতে অনেক খরচ, মেইন কাস্টিং করতে হলে অনেক ত্যাগের দরকার হয়। অনেকেই টাকা দিয়েও সুযোগ চায়। নির্মাতা বেশ কয়েকজনকে শুটিংয়ে আমন্ত্রণ জানায়। মেইন কাস্টিংয়ে অভিনয় করতে চাওয়া লোকজনকে দেখা যায় বাড়ির দারোয়ান অথবা কাজের বুয়ার চরিত্রে দাঁড় করানো হয়েছে। এ নিয়ে শুরু হয় জটিলতা। নানা রকম ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়।

বিজ্ঞাপন

ধারাবাহিক নাটক ‘মেইন কাস্টিং’ প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর