Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঈদে জোভান-সাদিয়ার কলেজ ডে’জ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২০ মার্চ ২০২৬ ১৪:১৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হলো বিশেষ একক নাটক ‘কলেজ ডে’জ’। প্রবীর রায় চৌধুরীর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জোভান, সাদিয়া আয়মান প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, সিয়াম, রবি ও সুমন তিন বন্ধু। ইউনিভার্সিটিতে একসাথে পড়ে তারা। সিয়াম পছন্দ করে জারাকে, সুমন মনিকাকে আর রবি জুঁইকে। কিন্তু মেয়েগুলো ওদেরকে পাত্তা দেয় না। তাই কিভাবে তাদের মন জয় করা যায় সেই চেষ্টায় ব্যস্ত তিন বন্ধু। সুমন তার পছন্দের মনিকার সাথে কথা বলতে যায়। মনিকা ইংরেজিতে কথা বলতে থাকে। সুমন কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আসলে মনিকা বাংলা বলতে পারে। সুমনকে বোকা বানানোর জন্য এমন করেছে।

বিজ্ঞাপন

এদিকে, সিয়াম আর রবি জারার হোস্টেলের সামনে যায়। সিয়াম জারার সাথে গল্প করে আর রবি কথা বলে জুঁইয়ের সাথে। পরদিন সিয়ামের ক্লাসফ্রেন্ড রকি বলে তার মন খারাপ। সে একটা মেয়েকে পছন্দ করে কিন্তু কিভাবে তাকে বলবে বুঝতে পারছেনা। সিয়াম তাকে একটা বুদ্ধি দেয়। রকি সে অনুযায়ী মেয়েটিকে প্রপোজ যায়। সিয়ামও যায় তার সাথে। মেয়েটিকে দেখে অবাক হয় সিয়াম। কারণ মেয়েটি জারা। প্রপোজ করার বুদ্ধি দেখে সে রকিকে হ্যাঁ বলে দেয়। সিয়াম নিজের কপাল চাপড়াতে থাকে। মনকে শান্ত করার জন্য নতুন একজনকে খোঁজে। পছন্দ করে রিয়াকে। ধীরে ধীরে রিয়ার সাথে হৃদ্যতা গড়ে ওঠে তার। একদিন ফুল নিয়ে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করার জন্য। এমন সময় সুমন এসে জানায় জারার ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে সিয়াম ফুলটা লুকিয়ে ফেলে। দৌড়ে চলে যায় জারার কাছে। জারা তখন ওই ছেলের সাথে ঝগড়া করছিল। এরমধ্যে রিয়া এসে দাঁড়ায় সিয়ামের সামনে। সে সবকিছু জেনে গেছে। এখন সিয়াম কি করবে?

কলেজ ডে’জ প্রচারিত হবে ঈদের দিন বিকেল ৫টা ৫০ মিনিটে মাছরাঙ্গা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর