Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ সালামি না দিলে জ্বালা বাড়ে শাকিব খানের!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২১ মার্চ ২০২৬ ১৫:২৯

ঈদের আনন্দ মানেই নতুন গান, নতুন গল্প, আর প্রিয় তারকার ভিন্ন আঙ্গিকে হাজির হওয়া। সেই ধারাবাহিকতায় এবার ঈদে ভক্তদের জন্য বিশেষ ‘সালামি’ নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক পোস্ট ঘিরেই তৈরি হয়েছে আলাদা উন্মাদনা।

‘সালামি না দিলে চাঁদ রাতে, মনে ভীষণ জ্বালা বাড়ে’ এই দুষ্টু-রসিক লাইনেই যেন ঈদের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছেন তিনি। সঙ্গে যুক্ত করেছেন নতুন গান ‘জ্বালা জ্বালা’, যা ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

এই গানে শাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ-কে। তাদের রসায়ন, নাচ আর স্টাইলিশ উপস্থিতি গানে এনেছে এক নতুন মাত্রা। রঙিন আলো, আধুনিক সেট আর উচ্ছ্বাসভরা মিউজিক। সব মিলিয়ে ‘জ্বালা জ্বালা’ যেন ঈদের ডান্সফ্লোরের জন্যই তৈরি।

বিজ্ঞাপন

গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এবং সঙ্গীত প্রযোজনায় রয়েছেন প্রীতম। পুরনো দিনের সুরের মাধুর্য আর নতুন প্রজন্মের বিটের সংমিশ্রণ গানে এনে দিয়েছে ভিন্ন স্বাদ।

ঈদের সময়টায় ভক্তদের সঙ্গে সংযোগ রাখার এমন অভিনব প্রচেষ্টা নতুন কিছু নয় শাকিব খানের জন্য। তবে এবার ‘জ্বালা জ্বালা’ যেন একটু বেশি রঙিন, একটু বেশি প্রাণবন্ত। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে গানটির লাইন আর নাচের স্টেপ নিয়ে চলছে ট্রেন্ড।

সব মিলিয়ে বলা যায়, ঈদের আনন্দে ‘সালামি’ হিসেবে ‘জ্বালা জ্বালা’ উপহার দিয়ে ভক্তদের মন জিতে নিয়েছেন শাকিব খান। আর উৎসবের এই আমেজে যোগ করেছেন বাড়তি উত্তেজনা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর