Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ মার্চ ২০২৬ ১৭:১৮

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ভ্যালেরি পেরিন ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার এই গুণী অভিনেত্রীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার। দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন তিনি এবং এই রোগের সাথে তার লড়াই নিয়ে একটি ডকুমেন্টারিও নির্মিত হয়েছিল।

রিচার্ড ডনার পরিচালিত কালজয়ী ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথরের প্রেমিকা ‘মিস টেশমাঞ্চার’ চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। লাস ভেগাসের শো-গার্ল হিসেবে ক্যারিয়ার শুরু করা পেরিন ১৯৭৪ সালে ‘লেনি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন এবং অস্কার ও গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হন। তার দীর্ঘ ক্যারিয়ারে ‘স্লটারহাউজ ফাইভ’, ‘দ্য ইলেকট্রিক হর্সম্যান’ এবং ‘হোয়্যাট উইমেন ওয়ান্ট’-এর মতো বহু উল্লেখযোগ্য কাজ রয়েছে। ভ্যালেরি পেরিনের প্রয়াণে হলিউডের একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এএসজি