Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসারের মায়া কাটিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তে মৌসুমী হামিদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ মার্চ ২০২৬ ১৭:০৪

শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মৌসুমী হামিদের সাজানো সংসারে বিচ্ছেদের সুর বেজে উঠেছে। দীর্ঘদিনের প্রেম আর দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকভাবে ঘর বাঁধলেও দুই বছর না পেরোতেই সেই সম্পর্কে ইতি টানার খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে তার এই বিচ্ছেদ নিয়ে বিনোদন পাড়ায় বইছে আলোচনার ঝড়। শুরুতে বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বললেও সম্প্রতি মনের আগল খুলেছেন এই লাক্স তারকা। জানিয়েছেন, দাম্পত্য জীবনের মাত্র আট মাসের মাথায় স্বামীর প্রতারণার বিষয়টি তার নজরে আসে। প্রথম দিকে সংসারের ভবিষ্যতের কথা ভেবে এবং সম্পর্কের মায়ায় অনেক কিছু এড়িয়ে গেলেও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মৌসুমী হামিদের ভাষ্যমতে, এবারের বিষয়টি ছিল অনেক বেশি গুরুতর এবং সবকিছুর প্রমাণ তার হাতে আসার পরই তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। নিজের আত্মমর্যাদা আর মানসিক শান্তির কথা ভেবেই তিনি মনে করেছেন, আর নয়। এর চেয়ে আলাদা থাকাই শ্রেয়। তবে নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়া বা বিবাহবহির্ভূত সম্পর্কের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আবু সাইয়িদ রানা। তিনি জানিয়েছেন, গত চার মাস ধরেই তারা একে অপরের থেকে আলাদা থাকছেন। একসাথে থাকা সম্ভব হচ্ছে না বলেই এই দূরত্ব, তবে এর বাইরে আপাতত কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি ভালোবেসে ঘর বেঁধেছিলেন রানা ও মৌসুমী। দুই বছরের পরিচয় থেকে পরিণয়ে গড়ানো সেই সম্পর্কের এমন পরিণতিতে ব্যথিত তাদের অনেক অনুরাগী। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখা মৌসুমী হামিদ ছোটপর্দা, ওটিটি এবং চলচ্চিত্র। সব মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ক্যারিয়ারের ব্যস্ততম সময়ে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন কাটিয়ে তিনি আবারও নিজের কাজে পূর্ণ মনোযোগ দেবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

যমুনা গ্রুপে কাজের সুযোগ
২৬ মার্চ ২০২৬ ১৬:৫৭

আরো

সম্পর্কিত খবর