Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটক, অনুষ্ঠান ও ১০টি সিনেমা নিয়ে দুরন্ত টিভির ঈদ আয়োজন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মে ২০২৬ ১৮:৫৫ | আপডেট: ২৫ মে ২০২৬ ২০:৫৮

হরেকরকম অনুষ্ঠান নিয়ে এবার ৫ দিনব্যাপী ঈদ আয়োজন করেছে শিশু-কিশোরদের জনপ্রিয় টিভি চ্যানেল দুরন্ত টিভি। যার মধ্যে রয়েছে ১০টি সিনেমা, নিজস্ব নাটক ও অনুষ্ঠান…

ঈদের দিন

ঈদের দিন প্রচারিত হবে – সকাল ৭টা ৩০ মিনিটে গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়-ঈদ আড্ডা’, সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’র ১ম পর্ব, সকাল ১০টায় ও বিকেল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো ‘দুরন্ত ফ্যামিলি’র ১ম পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘এসেইস’, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।

বিজ্ঞাপন

বিকেল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা ‘স্টুয়ার্ট লিটল’ ও ‘ক্লাউডি উইথ এ চান্স অফ মিটবলস্’।

২য় দিন

ঈদের ২য় দিন প্রচারিত হবে – সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’র ২য় পর্ব, সকাল ১০টায় ও বিকেল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো ‘দুরন্ত ফ্যামিলি’র ২য় পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘খোলাছাদ আনলিমিটেড’, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।

বিকেল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা ‘স্টুয়ার্ট লিটল ২’ ও ‘ক্লাউডি উইথ এ চান্স অফ মিটবলস্ ২’।

৩য় দিন

ঈদের ৩য় দিন প্রচারিত হবে – সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’র ৩য় পর্ব, সকাল ১০টায় ও বিকেল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো ‘দুরন্ত ফ্যামিলি’র ৩য় পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘গঙ্গাফড়িং’, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।

বিকেল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’ ও ‘মায়া দ্য বী: দ্য গোল্ডেন অর্ব’।

৪র্থ দিন

ঈদের ৪র্থ দিন প্রচারিত হবে – সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’র ৪র্থ পর্ব, সকাল ১০টায় ও বিকেল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো ‘দুরন্ত ফ্যামিলি’র ৪র্থ পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ব্যান্ড ‘বিসর্গ’, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।

বিকেল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা ‘ভিক দ্য ভাইকিং: দ্য ম্যাজিক সোর্ড’ ও ‘দ্য হান্ট ফর হ্যানিবল’স ট্রেজার’।

৫ম দিন

ঈদের ৫ম দিন প্রচারিত হবে – সকাল ৯টায় ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’র ৫ম পর্ব, সকাল ১০টায় ও বিকেল ৫টায় রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম শো ‘দুরন্ত ফ্যামিলি’ র ৫ম পর্ব, সকাল ১১টায় ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গান গাইবে ‘তমাল ও পৃথিয়া’, সকাল ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।

বিকেল ৩টায় ও রাত ১০টায় প্রচারিত হবে সিনেমা ‘মীয়া অ্যান্ড মি: দ্য হিরো অফ সেন্টোপিয়া’ ও ‘অ্যাট আই লেভেল’।

সারাবাংলা/এএসজি