Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত দিন সাত গল্প নিয়ে তৌসিফ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ মে ২০২১ ১৫:৫৫

এবারের ঈদে তৌসিফ মাহমুদ অভিনীত রেকর্ড সংখ্যক নাটক প্রচারিত হবে। এর মধ্যে তার অভিনীত সাতটি নাটক ঈদের সাত দিনে প্রচার করবে দীপ্ত টেলিভিশন। ঈদুল ফিতরের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে একক নাটকগুলো।

ঈদের প্রথম দিন থাকছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটক ‘মনের মতো বাগান’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা। ঈদের দ্বিতীয় দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘পাঁচ ভাই চম্পা’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল।

ঈদের তৃতীয় দিন থাকছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটক ‘আওয়াজ’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল। ঈদের চতুর্থ দিন থাকছে ইয়াছির আরাফাত পরিচালিত নাটক ‘চান্স’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সারিকা সাবাহ্।

বিজ্ঞাপন

ঈদের পঞ্চম দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘হ্যালো লেডিস’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা। ঈদের ষষ্ঠ দিন থাকছে মিতুল খান পরিচালিত নাটক ‘টোল’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল। ঈদের সপ্তম দিন থাকছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটক ‘পা’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো