Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার বায়োপিকের শুটিংই শেষ হয়নি: হেলাল খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ আগস্ট ২০২৪ ১৫:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার সরকার পতনের পরপরই খবর আসে খালেদা জিয়ার বায়োপিকের। প্রয়াত নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ছবিটির নাম জানা যায় ‘আপসহীন’। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চরিত্রে নিপুণ আক্তার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউরর রহমানের চরিত্রে খেলাল খান অভিনয় করেছেন।

জানা যায়, খুব শিগগিরই ছবিটি মুক্তি পাচ্ছে। তবে ছবিটির প্রযোজক হেলাল খান জানালেন, ‘আপসহীন’-এর শুটিংই শেষ হয়নি। তাই মুক্তির খবরটি সঠিক নয়।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলাল খান বললেন, ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার বায়োপিক “আপসহীন” ছবির মুক্তির খবরটি কয়েকটি অনলাইন, ইউটিউবে প্রকাশিত হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক। এমনকি এই ছবির শুটিংই তো শেষ হয়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শুটিংয়ের সময়ের কথা খুব একটা মনেও নেই। তবে যত দূর মনে পড়ে, ওই সময় এফডিসিতে ৫-৭ দিন আমরা শুটিং করেছিলাম। তারপর পুরো কাজটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে শুনলাম, “আপসহীন” মুক্তি পাচ্ছে! আচমকা এমন খবরে আমি তো অবাক, একই সঙ্গে বিব্রতও হয়েছি।’

‘শুটিংয়ের সময়ের কথা খুব একটা মনেও নেই। তবে যত দূর মনে পড়ে, ওই সময় এফডিসিতে ৫-৭ দিন আমরা শুটিং করেছিলাম। তারপর পুরো কাজটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে শুনলাম, “আপসহীন” মুক্তি পাচ্ছে! আচমকা এমন খবরে আমি তো অবাক, একই সঙ্গে বিব্রতও হয়েছি,’─ বলেন হেলাল খান।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো