Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ মহাদেশের ১০ সৌন্দর্য প্রতিযোগিতায় দেশের ১০ সুন্দরী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৪:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালেতে ১০ জন অসাধারণ নারীকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে। তারা বিশ্বের ৬ মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

৪ অক্টোবর রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর চূড়ান্ত শিরোপা অর্জন করেছেন ফেরদৌসি তানভীর ইচ্ছা, যিনি ‘মিস বাংলাদেশ আর্থ’-এর শিরোপাও জিতেছেন।

তিনি এখন ফিলিপাইনে অনুষ্ঠিতব্য মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকায় জন্মগ্রহণকারী এবং বেড়ে ওঠা ইচ্ছা বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এলএলবি পড়ছেন। তার মা, যিনি একা তাকে বড় করেছেন এবং পেশায় শিক্ষক, তাকে সবসময় সমর্থন দিয়েছেন। ১ম রানার-আপ কাজী তারানা কম্বোডিয়ায় মিস গ্লোবাল-এ এবং ২য় রানার-আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে রয়েল ইন্টারন্যাশনাল মিস-এ অংশ নেবেন।

বিজ্ঞাপন

শীর্ষ ১০ এর বাকি ৭ জনের মধ্যে ডরিস রাকা বিশ্বাস রিম্পিকে মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড); অনামিকা চন্দকে মিস এশিয়া (ভারত); জেসরিন হোসেন তমাকে মিস এশিয়া গ্লোবাল (ভারত); আয়শা রহমানকে মিস গ্ল্যাম ওয়ার্ল্ড (ভারত); নীলাঞ্জনা রহমানকে মিস ইন্টারগ্লোবাল (ফিলিপাইন); জুমানা নায়িলাত শখকে মিস কালচার গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা) এবং হুমায়রা শাহজাহানকে মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো ও আলবেনিয়া) প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার জন্য পাঠানো হবে।

এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত হয়েছিল।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পী এবং মেঘনা আলম।

সারাবাংলা/এজেডএস