Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শোবিজের ১৭ জনের বিরুদ্ধে মামলা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামী করা হয়েছে শোবিজের ১৭ অভিনয়শিল্পীকে। এ তালিকায় রয়েছেন সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, নুসরাত ফারিয়া, আজিজুল হাকিম, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।

ওসি জানান, আদালাতে মামলাটি আগে হয়েছে। আদালত আজকে (২৯ এপ্রিল) তদন্ত করার জন্য পাঠিয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে―সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

বিজ্ঞাপন

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

এ ব্যাপারে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এজেডএস