ঢাকা: বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। আগ্রহী প্রার্থীরা ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।
পদসংখ্যা: ১০ হাজার (৮ হাজার পুরুষ ও ২ হাজার নারী)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২.৫ ৷
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।
বয়সসীমা: ১৮-২০ বছর। যে সব প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।
শারীরিক যোগ্যতা (পুরুষ প্রার্থী)
উচ্চতা: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
বুকের মাপ: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬।
নারী প্রার্থী
উচ্চতা: সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬।
আবেদন ফি: ৪৫ টাকা (অফেরতযোগ্য)।
নির্বাচন পদ্ধতি
প্রিলিমিনারি স্ক্রিনিং: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে।
শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test: প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই-জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং)-এ অংশ নিতে হবে।
লিখিত পরীক্ষা: শরীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ, ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।