ঢাকা: ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ১০ মার্চ পর্যন্ত।
বিভাগের নাম: অ্যাকাউন্টস, এলপিজি প্ল্যান্ট
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
পদ সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (অ্যাকাউন্টিং)
অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন;
আবেদনের সময়সীমা: ১০ মার্চ, ২০২৬ পর্যন্ত।