Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি’র সুযোগ

সারাবাংলা ডেস্ক
২৫ মার্চ ২০২৬ ১২:২২

ছবি: সংগৃহীত।

ঢাকা: ৬ থেকে ১০ম গ্রেডে ৪ পদে ২৪ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা);

১. পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

২. পদের নাম: সহকারী পরিচালক;
পদসংখ্যা: ১৭টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৩. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৪. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;

বিজ্ঞাপন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৪ মার্চ ২০২৬ তারিখে)। তবে ১ নম্বর পদের জন্য বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন প্রক্রিয়া: এই ঠিকানায় আগ্রহী প্রার্থীরা আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা, এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর