ঢাকা: ‘এসি সার্ভিস টেকনিশিয়ান’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
পদের নাম: এসি সার্ভিস টেকনিশিয়ান;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদনের যোগ্যতা:
- ডিপ্লোমা অথবা এইচএসসি/এসএসসি পাস হতে হবে;
- ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা https://bdjobs.com/h/details/1467674?ln এই ঠিকানায় ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত।