ঢাকা: শোরুম বিভাগে ‘ক্যাশিয়ার/সেলসম্যান’ পদে ১৭ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ মীনা বাজার। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার;
বিভাগের নাম: শোরুম;
পদের নাম: ক্যাশিয়ার/সেলসম্যান;
পদসংখ্যা: ১৭টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৯,০০০-১০,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-২৮ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকার বাড্ডা, খিলক্ষেত, কুড়িল, নর্দ্দা, নতুনবাজার ও ভাটারা;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে;
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত।