ঢাকা: নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৫০ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিজ্ঞপ্তি অনুসারে, নৌবাহিনীতে ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, রেগুলেটিং, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ), কুক, স্টুয়ার্ড ও টোপাস পদে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন ২০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী;
পদের নাম: ৯টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);
পদসংখ্যা: ৪৫০টি;
কোন শাখায় কত পদ-
- ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): ৩০০টি
- মেডিকেল: ১৮টি
- রেগুলেটিং: ১৫টি
- রাইটার: ১৮টি
- স্টোর: ১৬টি
- এমওডিসি (নৌ): ৮টি
- কুক: ৩৫টি
- স্টুয়ার্ড: ২০টি
- টোপাস: ২০টি;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর বয়স: ১৭-২০ (নাবিক) এবং ১৭-২২ (এমওডিসি নৌ) [১ জুলাই ২০২৬ তারিখে];
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা https://www.joinnavy.navy.mil.bd/ এখানে ক্লিক করে সেইলর/অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিকের মাধ্যমে প্রথমে প্রাক্-যোগ্যতা যাচাই করতে হবে। যাচাই শেষে অ্যাপ্লাই নাউ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে।
প্রার্থীকে ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। যেকোনো ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) মাধ্যমে ৩০০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। তথ্য যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক ১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। পরীক্ষার দিন ফরমটি সঙ্গে আনতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।