ঢাকা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১২ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি);
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি);
পদসংখ্যা: ৫টি;
মূল বেতন: ৫১,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা;
আবেদনের যোগ্যতা:
*সিএসই (CSE), আইটি (IT), ইসিই (ECE), ইটিই (ETE) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং ৪ স্কেলে ৩ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;
২. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি);
পদসংখ্যা: ৭টি;
মূল বেতন: ৩৯,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা;
আবেদনের যোগ্যতা:
*কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং ৪ স্কেলে ৩ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;
চাকরির ধরন: উভয় পদই চুক্তিভিত্তিক (প্রাথমিক ৩ বছর) এবং পারফরম্যান্সের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১১ মার্চ ২০২৬ তারিখে)। তবে ডিপিডিসি কর্মীদের জন্য বয়সসীমা ৫ বছর শিথিলযোগ্য;
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;
আবেদন ফি: আবেদন ফি বাবদ ১,০০০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।