Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎নিয়োগ দিচ্ছে টেলিযোগাযোগ অধিদফতর

‎সারাবাংলা ডেস্ক
৩০ মার্চ ২০২৬ ১১:৩৪

ছবি: সংগৃহীত।

ঢাকা: ‎১৬ এবং ২০তম গ্রেডে ২ পদে ৩১ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ অধিদপ্তর (ডিওটি)। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

‎প্রতিষ্ঠানের নাম: টেলিযোগাযোগ অধিদফতর

১. পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১৪)
আবেদনের যোগ্যতা:
‎*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
‎*মাইক্রোসফট অফিসে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
‎*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

‎২. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ২৫টি;
‎বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

‎প্রার্থীর বয়স: ১৮–৩২ বছর (১ মার্চ ২০২৬ তারিখে) হতে হবে;

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

‎আবেদন ফি: ‎টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

‎আবেদনের শেষ সময়: আগামী ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর