ঢাকা: ১২ থেকে ১৬তম গ্রেডে ১৬ পদে স্থায়ী ও চুক্তিভিত্তিক ৭১ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)
স্থায়ী পদ
১. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
২. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৩. পদের নাম: রিসেপশনিস্ট
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৪. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৫. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মহিলা)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৬. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৭. পদের নাম: প্ল্যান্ট অপারেটর
পদসংখ্যা: ১৭টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৮. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১৮টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
১০. পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
১১. পদের নাম: পিসি অপারেটর (কোরিয়ার)
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
১২. পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
১৩. পদের নাম: জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
১৪. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
চুক্তিভিত্তিক পদ:
১৫. পদের নাম: ইমাম
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
১৬. পদের নাম: মুয়াজ্জিন
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
প্রার্থীর বয়স: সাধারণ প্রার্থীদের ১৮-৩০ বছর (২৭ মে ২০২৬ তারিখে)। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ পদভেদে ২২৩ থেকে ৩৩৫ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।