Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদআত থেকে বেঁচে থাকতে বললেন সেনাপ্রধান

সারাবাংলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬ ১৮:০৩

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানা ও বোঝার ওপর গুরুত্ব দিয়ে বিদআত থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, ‘আমার শুরুর জীবনে যত ইবাদত করেছি, তার অনেক কিছুই ছিল বিদআতের ওপর।’ এ ছাড়া নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন ও ধর্মীয় বিষয়ে জানার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘ইসলাম সম্পর্কে জানা ও বোঝা এখন খুবই সহজ। এ জন্য আমাদের জানা দরকার, বোঝা দরকার।’ ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে বিদআত থেকে বেঁচে থাকার জন্য তিনি অনুরোধ জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। এ সময় মসজিদ কমিটির উদ্যোগে একটি লাইব্রেরি ও প্রশিক্ষণ ক্লাস চালু করা হয়।

ইসলাম সম্পর্কে জ্ঞানচর্চা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ নেওয়া হয়।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর