Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদুরে আলিঙ্গনে ভালোবাসার প্রকাশ: হ্যাপি টেডি ডে

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৪

ফেব্রুয়ারির এই হিমেল হাওয়ায় যখন প্রেমের মরসুম তুঙ্গে, তখন ‘টেডি ডে’ নিয়ে আসে এক চিলতে উষ্ণতা। একটি নরম তুলতুলে টেডি বিয়ার যেন ভালোবাসার সেই অবক্ত্য ভাষা, যা শব্দ ছাড়াই অনেক কিছু বলে দেয়।

কেন টেডি বিয়ার এতো স্পেশাল?

জীবনের ব্যস্ততায় আমরা সবসময় প্রিয়জনের পাশে থাকতে পারি না। একটি টেডি বিয়ার তখন প্রিয় মানুষের অভাব পূরণ করে। মন খারাপের রাতে বা একাকীত্বে এটিকে জড়িয়ে ধরাই যেন প্রিয়জনের আলিঙ্গনের ছোঁয়া।

আবেগের নিরাপদ আশ্রয়: রাগ, অভিমান কিংবা খুব আনন্দ, সব পরিস্থিতিতেই টেডি বিয়ার হয়ে ওঠে শ্রেষ্ঠ শ্রোতা। এর হাসিমুখটি দেখলে ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে যায়।

বিজ্ঞাপন

রঙের আড়ালে লুকানো বার্তা

আপনি আপনার প্রিয়জনকে কোন রঙের টেডি দিচ্ছেন, তার ওপর নির্ভর করে মনের গোপন কথাটি…

লাল টেডি: গভীর ভালোবাসা এবং প্যাশন।

গোলাপী টেডি: পছন্দ বা সখ্যতার প্রকাশ।

সাদা টেডি: পবিত্রতা এবং নতুন শুরুর প্রতীক।

নীল টেডি: গভীরতা এবং সম্পর্কের স্থায়িত্ব।

‘ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, ভালোবাসা মানে একে অপরের মনের নরম কোণটুকুকে সারাজীবন আগলে রাখা। এই টেডি ডে-তে সেই আগলে রাখার শুরু হোক একটি আদুরে উপহারে।’

আপনার জন্য ছোট্ট একটি টিপস

উপহারের সাথে একটি হাতে লেখা চিরকুট যোগ করতে ভুলবেন না। তাতে লিখে দিতে পারেন— ‘যখনই আমাকে মিস করবে, একে শক্ত করে জড়িয়ে ধরো, জানবে আমি তোমার পাশেই আছি।’

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

বাংলাদেশ গরিব দেশ নয়: ডা. শফিকুর রহমান
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর