Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রুকলারে নিজের অস্তিত্ব মুছে ফেলার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯

অপরিচিত নম্বর থেকে ফোন এলে কলারের নাম শনাক্ত করতে ট্রুকলার (Truecaller) দারুণ জনপ্রিয়। তবে অনেকের কাছেই এটি এখন ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির উদ্বেগের কারণ। ট্রুকলার মূলত ‘ক্রাউডসোর্সিং’ পদ্ধতিতে আপনার অজান্তেই কন্টাক্ট লিস্ট থেকে তথ্য সংগ্রহ করে ডাটাবেস তৈরি করে। ফলে আপনার অনিচ্ছা সত্ত্বেও নাম ও নম্বর অন্যের কাছে প্রদর্শিত হতে পারে। আপনি যদি আপনার তথ্য এই প্ল্যাটফর্ম থেকে চিরতরে সরিয়ে ফেলতে চান, তবে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।

১ম ধাপ: ট্রুকলার অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করা

আপনার তথ্য মোছার প্রথম পদক্ষেপ হলো নিজের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা। যারা অ্যাপটি ব্যবহার করছেন, তারা নিচের ধাপগুলো অনুসরণ করুন:

বিজ্ঞাপন

* ট্রুকলার অ্যাপ ওপেন করে Settings-এ যান।

*এবার Privacy Center অপশনে ক্লিক করুন।

* নিচের দিকে থাকা Deactivate বাটনে ক্লিক করে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

মনে রাখবেন: কেবল অ্যাপ ডিলিট বা ডি-অ্যাক্টিভেট করলেই আপনার নম্বরটি ট্রুকলারের গ্লোবাল ডাটাবেস থেকে মুছে যায় না। এর জন্য দ্বিতীয় ধাপটি বাধ্যতামূলক।

২য় ধাপ: ডাটাবেস থেকে নম্বর ‘আনলিস্ট’ করার পদ্ধতি

অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করার পর নম্বরটি ট্রুকলারের সার্চ রেজাল্ট থেকে সরাতে হবে। এর জন্য:
* যেকোনো ব্রাউজার থেকে ট্রুকলারের অফিশিয়াল আনলিস্ট পেজে (truecaller.com/unlisting) যান।

* আপনার মোবাইল নম্বরটি আন্তর্জাতিক কোডসহ (যেমন: +৮৮০১৭XXXXXXXX) টাইপ করুন।

* নম্বরটি কেন সরাতে চান তার কারণ সিলেক্ট করুন এবং ক্যাপচা (Captcha) পূরণ করুন।

* সবশেষে Unlist বাটনে ক্লিক করুন।

তথ্য মুছে ফেলার সময়সীমা ও বিশেষ সতর্কতা

সাধারণত আনলিস্ট করার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে ট্রুকলারের সার্চ ডাটাবেস থেকে আপনার তথ্যটি মুছে ফেলা হয়। তবে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি:

ক্যাশ মেমোরি: অন্যের ফোনে আপনার নম্বরটি আগে থেকেই কোনো নামে সেভ করা থাকলে বা তাদের ফোনে অ্যাপের পুরনো ডেটা জমা থাকলে সাময়িকভাবে আগের নাম দেখা যেতে পারে। এটি কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যায়।

ভুল নাম সংশোধন: যারা নম্বরটি পুরোপুরি ডিলিট করতে চান না কিন্তু ভুল নাম পরিবর্তন করতে চান, তারা অ্যাপের ভেতরের ‘Edit’ অপশন ব্যবহার করে সঠিক নাম সাজেস্ট করতে পারেন।

বিজ্ঞাপন

এন্ড্রয়েডের যে সুবিধা আইফোনেও নেই
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর