ঢাকা: চলছে পবিত্র মাস রমজান। এ উপলক্ষ্যে সারা দেশের সাহ্রি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এ বছর দেশের ৬৪ জেলার জন্য ৬৪টি আলাদা সময়সূচি প্রকাশ করেছে সংস্থাটি।
এবার ঢাকার সঙ্গে দূরত্ব হিসাবে কোনো জেলার রোজাদারকে যোগ বা বিয়োগ করে সময় বের করতে হবে না। এতে রোজাদাররা আরও নির্ভুল সময়ে পবিত্র রমজানের সাহ্রি ও ইফতার শেষ করতে পারবেন।
ইসলামিক ফাউন্ডশেন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সময়সূচিতে লিখিত সাহরির শেষ সময় মূলত ফজরের নামাজের ওয়াক্ত শুরুর সময়। যেহেতু জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব অনুপাতে সময়ের ব্যবধান হয়ে থাকে, তাই ভারসাম্য রক্ষার জন্য সাহ্রির সময় জেলার পূর্ব প্রান্ত এবং ফজরের আজানের সময়টি জেলার পশ্চিম প্রান্তের সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া, ইফতারের জন্য জেলার পশ্চিম প্রান্তের সময় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন প্রণীত সেহরি ও ইফতারের সময়সূচি