Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৭

ঢাকা: বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বারডেম জেনারেল হাসপাতালে ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আহসান উল্লাহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ট্রেজারার মরহুম ইঞ্জিনিয়ার অধ্যাপক ড. মোশারফ হোসেন খানকে মরণোত্তর ডা. মোহাম্মদ ইব্রাহিম স্বর্ণপদক-২০২৬ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পদক ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, বাণিজ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দীকী।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস); মোহাম্মদ সাইফ উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস); অধ্যাপক হাজেরা মাহতাব, ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ এডভাইজারস; ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.), মহাপরিচালক, বারডেম।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও সভাপতিত্ব করেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোর্শেদ উদ্দীন আকন্দ এবং সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলাম।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর