Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে ১৮ দিনেই মৃত্যুর সেঞ্চুরি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১৭:৪১

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি অক্টোবরের ১৮ দিনেই সেঞ্চুরি পার হয়েছে অর্থাৎ ১০৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ২ হাজার ৮৮ জন আক্রান্ত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৮৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৪০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬০২৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬ হাজার ২৬ জন।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর