ফ্রান্স: ফ্রান্সে সিলেট-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে এক নির্বাচনি প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ফ্রান্সে বসবাসরত সিলেট-১ আসনের প্রবাসী নাগরিকদের উদ্যোগে প্যারিসের অভারভিলা এলাকার একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন কাজী নজরুল সেন্টার প্যারিসের সাধারণ সম্পাদক নজমুল হক। স্বাগত বক্তব্য দেনন প্যারিস মহানগর যুবদলের নেতা গিয়াস আল মামুন।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নান্টু দাশের সভাপতিত্বে এবং ফ্রান্স যুবদলের সহ-সভাপতি মির্জা খালেদ ও জুবের আহমদ এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদ বাপ্পির সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এই আয়োজনের জন্য প্রবাসী নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচনি প্রচার সভায় আরও বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, ফ্রান্স বিএনপির অন্যতম নেতা ইকবাল হোসেন আলী, ফ্রান্স বিএনপি নেতা আলতাফুর রহমান, ফ্রান্স জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, ফ্রান্স বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি রুবেল আহমেদ, ফ্রান্স বিএনপি নেতা মোজ্জাম্মিল আলী, মনোয়ার হোসেন মুজাহিদ, এনাম হোসেন, ফ্রান্স জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক কবি সোহেল আহমদ, ফ্রান্স বিএনপি নেতা আব্দুর রব রানা, তাজুল আহমেদ,জাসাস ফ্রান্সের সদস্য সচিব মেহেদী হাসান রনি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন, মালেক আহমেদ,আব্দুল আহাদ, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি তুহিন রেজা, বাসিত হোসাইন, সোহাগ আহমেদ, জমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদ শাহ সুমন আমীন
দফতর সম্পাদক মাসুদ আহমেদ, সহ দফতর সম্পাদক কাওসার আহমেদ, মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কফিল হোসেন, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেব আহমেদ, হোসেন আহমেদ, ফ্রান্স যুবদলের রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক এজাজ খান, রুহুল আমিন অলিউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদ রামিম আহমেদ সহ প্রচার সম্পাদক আবু সুফিয়ান,স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জুনেদ আহমদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজউদ্দিন, আকবর হোসেন, হোসেন আহমেদ, বোরহান তালুকদার, আব্দুল জলিল, জামিল আহমেদ, মোহাম্মদ ফয়েজ ,সুফিয়ান ও জুনেদ আহমেদ। এছাড়া ফ্রান্স বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রবাসী সমর্থকরা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আলতাফুর রহমান।