Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে বুধবার থেকে রোজা শুরু

নজমুল হক, ফ্রান্স থেকে
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

ছবি: সংগৃহীত

ফ্রান্সে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। ফরাসি মুসলিম কাউন্সিল (সিএফসিএম) আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এ ঘোষণা দিয়েছে।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেশজুড়ে মুসলমানরা পবিত্র তারাবিহ নামাজ আদায় করবেন।

মাহে রমজান উপলক্ষ্যে সিএফসিএম ফ্রান্সে বসবাসরত মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস হিসেবে পরিগণিত। এ মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, দাম্পত্য সম্পর্ক এবং যাবতীয় পাপকাজ থেকে বিরত থেকে সিয়াম সাধনা পালন করেন মুসলমানরা। রহমত, বরকত ও মাগফিরাতের এই মাসে মহান আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ মাফের বিশেষ সুযোগ রয়েছে বলে ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ফ্রান্সে বুধবার থেকে রোজা শুরু
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

মন্ত্রিসভায় নেই হেভিওয়েট নেতা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর