Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০০:২৫ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১১:০০

ঢাকা: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান এবং দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন।

মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল টাইব্রেকারে ৪-৩ গোলে ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি, ফলে ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানেই স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার এই বয়সভিত্তিক প্রতিযোগিতা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বিভিন্ন সময়ে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, নেপাল দুইবার এবং বাংলাদেশ এবারসহ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে ২০২৪ সালে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন