Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি নারীদের ঈদমেলা অনুষ্ঠিত

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১০:৩১

ঢাকা: অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি নারীদের অন্যতম বৃহৎ সংগঠন ‘অজি বাংলা সিস্টারহুড’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ও বৃহৎ ঈদমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) সিডনির লিভারপুলে এই ঈদমেলা অনুষ্ঠিত হয়। প্রবাসে বাংলাদেশিদের জন্য এটি ছিল অন্যতম বৃহৎ ঈদ আয়োজন।

এদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় দিনভর ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই অডিটোরিয়াম ভরে ওঠে আগত অতিথিদের উপস্থিতিতে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা ঈদের কেনাকাটা, আড্ডা ও উৎসবের আমেজে দিনটি উপভোগ করেন।

মেলায় ৯০টি স্টলে সিডনির স্বনামধন্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বাহারি পোশাক, গহনা, মেহেদি, খেলনা এবং দেশীয় সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী স্টলগুলোর বেশিরভাগই ছিল বাংলাদেশি নারী উদ্যোক্তাদের, যা প্রবাসে নারীদের উদ্যোক্তা সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

শিশুদের জন্য ফেস পেইন্টিং ও চিত্রাঙ্কনের বিশেষ আয়োজন ছিল। বিশেষ আকর্ষণ হিসেবে দেশীয় সুস্বাদু খাবারের স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড়। সিডনির বাইরের বিভিন্ন শহর থেকেও বিপুলসংখ্যক মানুষ এই মেলায় অংশ নেন।

অজি বাংলা সিস্টারহুড’র প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব সফলভাবে পালন করেন। ব্যাপক জনসমাগম ও দর্শনার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল এই আয়োজনের সাফল্যের চালিকাশক্তি। সিস্টারহুডের ঈদ মেলা শুধু কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এ আয়োজন প্রবাসে বাংলাদেশিদের এক স্মরণীয় মিলনমেলা আর উৎসবে পরিণত হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর