ঢাকা: ২ পদে ৮ জনকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন আগামী ৫ নভেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি
পদসংখ্যা: ৮
ক্যাটাগরি: ২
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (পদভেদে)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: বেসরকারি, স্থায়ী
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগলিক এলাকা
আবেদন যেভাবে: সরাসরি/ডাকযোগ
আবেদন ফি: ১০০ টাকা
আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, দক্ষিণ সহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া।
নির্দেশনা
জেনারেল ম্যানেজার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
এই ঠিকানায় আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত জানা যাবে;
আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা পর্যন্ত।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজের সুযোগ
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১৩:১৩
১৬ অক্টোবর ২০২৬ ১৩:১৩
সারাবাংলা/এনএল