Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লবণের ম্যাজিক!

লাইফস্টাইল ডেস্ক
৩১ মে ২০২৬ ১৮:১৩

তীব্র গরমে ফ্রিজ খুললেই কি দুর্গন্ধ আসছে? মাছ-মাংস, কাটা ফল কিংবা তরকারির গন্ধ মিলেমিশে একাকার? এই সমস্যার সমাধানে দামি কোনো ক্লিনার নয়, আপনার রান্নাঘরের সাধারণ এক বাটি লবণই যথেষ্ট! লবণের এই জাদুকরী ট্রিক নিমেষেই শুষে নেবে ফ্রিজের সব দুর্গন্ধ আর আর্দ্রতা।

আসুন জেনে নেই, কীভাবে সাধারণ লবণ আপনার ফ্রিজের সুরক্ষায় ম্যাজিকের মতো কাজ করে…

লবণের প্রাকৃতিকভাবেই আর্দ্রতা এবং তীব্র গন্ধ শুষে নেওয়ার দারুণ ক্ষমতা রয়েছে। ফ্রিজের ভেতরে এক বাটি লবণ রেখে দিলে তা ভেতরের অতিরিক্ত আর্দ্রতা টেনে নেয় এবং দুর্গন্ধ নিমেষেই দূর করে দেয়। যখন ফ্রিজের ভেতরের আর্দ্রতা ও গন্ধ কমে আসে, তখন ফ্রিজের কুলিং সিস্টেমের ওপর বাড়তি কোনো চাপ পড়ে না। মেকানিজমের ওপর চাপ কম পড়ার কারণে ফ্রিজের কার্যক্ষমতা ভালো থাকে এবং ফ্রিজের আয়ুও অনেকাংশে বেড়ে যায়।

বিজ্ঞাপন

এই পদ্ধতিটি কার্যকর করতে একটি ছোট বাটি কিংবা খোলা পাত্রে ১০০ থেকে ১৫০ গ্রাম লবণ নিয়ে নিতে হবে। এরপর বাটিটি ফ্রিজের ভেতরের যেকোনো একটি সুবিধাজনক কোণায় রেখে দিতে হবে। তবে একটি বিষয় বিশেষভাবে মাথায় রাখা প্রয়োজন যে, প্রতি ১৫ থেকে ২০ দিন পর পর এই পাত্রের লবণ পরিবর্তন করে নতুন লবণ দিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে আর্দ্রতা শোষণ করতে করতে লবণের কার্যকারিতা এবং গুণাগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়।

ফ্রিজের গন্ধ দূর করার এই কাজে সাধারণ লবণের চেয়ে মোটা দানার লবণ ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তবে কোনো কারণে যদি ফ্রিজে লবণ ব্যবহার করতে না চান, তবে বিকল্প হিসেবে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। বেকিং সোডাও ফ্রিজের ভেতরের দুর্গন্ধ ও জীবাণু দূর করার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এবং কার্যকর একটি উপাদান। লবণের মতোই একই নিয়মে একটি ছোট খোলা বাটিতে বেকিং সোডা ভরে ফ্রিজের ভেতর রেখে দিলেও চমৎকার ফলাফল পাওয়া যায়।