Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিদিনের ছোট ছোট কথা যেভাবে বাড়িয়ে তোলে দাম্পত্যের সুখ

ফারহানা নীলা
২৪ আগস্ট ২০২৬ ১৯:২৭

সংসারের দীর্ঘ পথচলায় প্রতিদিনের পরিচিত রুটিন, কাজের ব্যস্ততা আর হাজারো দায়িত্বের মাঝে আমরা প্রায়ই ভুলে যাই ভালোবাসার কথাগুলো উচ্চারণ করতে। অথচ খুব ছোট কিছু শব্দ বা বাক্য প্রতিদিন সঙ্গীকে বলা হলে তা সম্পর্কের বরফ গলিয়ে দেয় নিমেষেই। দাম্পত্য জীবনকে কেবল টিকিয়ে রাখা নয়, বরং সেখানে প্রতিদিন এক নতুন আনন্দের জোয়ার আনতে এই ছোট্ট কথাগুলো জাদুকরী ভূমিকা পালন করে।

কৃতজ্ঞতা প্রকাশের জাদু এবং আন্তরিক ভালোবাসা

সারাদিনের ক্লান্তি শেষে সঙ্গীকে একটি সহজ ধন্যবাদ দেওয়া কিংবা তিনি আপনার জন্য যে ছোট ছোট কাজগুলো করছেন তার প্রশংসা করা অত্যন্ত জরুরি। যখন আপনি তাকে বলবেন যে তাকে নিয়ে আপনি গর্বিত এবং তার উপস্থিতি আপনার জীবনকে সম্পূর্ণ করেছে, তখন তার ভেতরের সব ক্লান্তি এক মুহূর্তেই উধাও হয়ে যাবে। ভালোবাসার এই নিয়মিত স্বীকৃতি সম্পর্কের ভেতরে এক গভীর আস্থা এবং নিজস্ব মর্যাদার অনুভূতি তৈরি করে।

বিজ্ঞাপন

অনুভূতির প্রকাশ এবং প্রতিদিন কাছে আসার তাগিদ

‘ভালোবাসি’-এই সহজ কথাটি প্রতিদিন অন্তত একবার উচ্চারণ করার অভ্যাস রাখা উচিত। বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও এই কথাটির মাধুর্য কখনোই পুরনো হয় না। এর পাশাপাশি সঙ্গীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া, তিনি কেমন আছেন জানতে চাওয়া এবং তার ছোটখাটো প্রয়োজনের প্রতি খেয়াল রাখার আশ্বাস দেওয়া দাম্পত্যের বন্ধনকে প্রতিদিন আরও শক্ত করে তোলে।

ভুল স্বীকার এবং এক সাথে পথচলার প্রতিশ্রুতি

সম্পর্কে ভুল হওয়াটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু সেই ভুলের জন্য কোনো দ্বিধা ছাড়া সরি বলতে পারাটা এক বিরাট গুণ। প্রতিদিনের জীবনের ছোটখাটো ভুল বোঝাবুঝি জমতে না দিয়ে সাথে সাথে দুঃখ প্রকাশ করলে ক্ষোভ তৈরি হতে পারে না। আমি সবসময় তোমার পাশে আছি,এই একটি বাক্যের আশ্বাস সঙ্গীকে জীবনের সব কঠিন লড়াই মোকাবিলা করার অসীম সাহস আর শক্তি জোগায়।

জীবন নামক জটিল এই নাটকে দুটি মানুষের রসায়ন সুন্দর রাখতে বিশাল কোনো আয়োজনের প্রয়োজন হয় না। সামান্য কিছু আন্তরিক মিষ্টি কথাই প্রতিদিন সংসারে ফিরিয়ে আনতে পারে স্বর্গের সুখ।

বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর