Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শীতে ফুলগাছের জন্য টব যেভাবে তৈরি করবেন

জাহারা ইয়াসমিন
৭ ডিসেম্বর ২০২৪ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহরে শীত তো এসেই গেল। ঋতুর হিসেবে যদিও এখন হেমন্ত শেষের দিকে, কিন্তু শেষবিকেল থেকে সকাল পর্যন্ত শরীরে হিমভাব জানিয়ে দেয় শীত আসছে। দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে বইতে শুরু করেছে শীতের হাওয়া। আর এই শীত মানেই ঘরে-বাইরে রঙবেরঙের নানা ফুল। রুক্ষ, শুষ্ক এই আবহাওয়াও ঘর রঙিন ও প্রাণবন্ত রাখতে চাইলে ঘরের বারান্দায়ই কিন্তু করতে পারেন শীতকালীন ফুলের চাষ। তবে শীতকালে যেহেতু বাতাসের আদ্রতা বেশি থাকে, গাছের নিতে হবে আলাদা যত্ন। আসুন জেনে নেই শীতের গাছ লাগানো ও তার পরিচর্যা সম্পর্কে-

ভবনের ছাদ, বারান্দা বা সিঁড়িঘরে পোড়ামাটির টবে কাঁচা মাটি রেখে ফুল চাষ করতে পারেন। তবে সব ফুলের গাছ কিন্তু টবে ভালো হয় না। আর এখন যেহেতু শীতকাল, তাই আগেভাগেই জেনে নিতে হবে কোনও কোনও ফুল গাছ লাগাবেন।

বিজ্ঞাপন

টবে গাছগুলো লাগাবেন

শীতকালে টবে গাঁদা, গোলাপ, ন্যাস্টারশিয়াম, প্যানজি, পিটুনিয়া, ভারবেনা, ক্যামেলিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কারনেশন, স্যালভিয়া, গোলাপ, জারবেরা, এজালিয়া প্রভৃতি লাগাতে পারেন।

টব সংগ্রহ ও মাটি তৈরি

শীতে ফুলগাছ লাগানোর জন্যে প্রথমেই উপযুক্ত সাইজের টব সংগ্রহ করবেন। তবে ছোট গাছের জন্য বড় টব হলে ক্ষতি নেই, কিন্তু বড় গাছের জন্য ছোট টব চলবে না। প্রতি টবের জন্য দোআঁশ মাটির সঙ্গে তিন ভাগের এক ভাগ জৈব সার বা পচা গোবর মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এর সঙ্গে একমুঠো হাড়ের গুঁড়ো, দুই চা-চামচ চুন, দু’মুঠো ছাই মেশাতে পারেন। মাসখানেক বয়সের ফুলের চারা টবে রোপণ করা উচিত। অন্য চারার বেলায় অল্পবয়সী ভালো ও তরতাজা দেখে চারা বা কলম লাগানো ভালো। চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিতে হবে। এরপর গোড়ায় পানি দিতে হবে। গাছকে খাড়া রাখার জন্য চারা অবস্থায়ই বাঁশের কঞ্চি বা স্টিক ব্যবহার করতে পারেন। গাছের গোড়ার মাটি একেবারে গুঁড়ো না করে চাকা চাকা রেখে খুঁচে দেওয়া ভালো। এর গভীরতা হবে ৩-১০ সেন্টিমিটার বা ১-৪ ইঞ্চি। প্রতি ১০ দিনে একবার করে এ কাজ করতে হবে। কুঁড়ি আসা শুরু করলে ৫০ গ্রাম টিএসপি, ১০০ গ্রাম ইউরিয়া ও ২৫ গ্রাম এমওপি মিশিয়ে প্রতি গাছে এক চা-চামচ করে ১০ দিন অন্তর দিতে হবে। এক মৌসুমে এ রাসায়নিক সার ৩ বারের বেশি দেওয়ার দরকার নেই। সার যেন কোনওভাবেই শেকড়ের ওপর না পড়ে।

শীতের ফুলগাছে ভর্তি আলোকোজ্জ্বল একটি বারান্দা। ছবি: লেখক

টবে গাছ লাগাবেন যেভাবে

প্রথমে গাছের সঙ্গে মানানসই সাইজের টব সংগ্রহ করতে হবে। তবে ছোট গাছের জন্য বড় টব হলে ক্ষতি নেই, কিন্তু বড় গাছের জন্য ছোট টব কিন্তু চলবে না। প্রতি টবের জন্য দো-আঁশ মাটির সঙ্গে তিন ভাগের এক ভাগ পরিমাণ জৈব সার বা পচা গোবর মিশিয়ে মাটি তৈরি করতে হবে। এর সঙ্গে একমুঠো হাড়ের গুঁড়ো, দুই চা-চামচ চুন, দু মুঠো ছাই মেশাতে পারলে ভালো হয়। এতে টবের মাটি দীর্ঘদিন উর্বর থাকবে।

মৌসুমি ফুলের ক্ষেত্রে মাসখানেক বয়সের ফুলের চারা টবে রোপণ করা উচিত। অন্য চারার বেলায় অল্পবয়সী ও তরতাজা দেখে চারা বা কলম লাগানো ভালো। চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিতে হবে। লাগানোর পর গোড়ায় পানি দিতে হবে। গাছকে খাড়া রাখার জন্য অবলম্বনের প্রয়োজন হয়। গাছের চারা অবস্থা থেকেই এ ব্যবস্থা করতে হয়। এ কাজে বাঁশের কঞ্চি বা স্টিক ব্যবহার করা যেতে পারে। বেশি দিন ফুল ফোটাতে চাইলে গাছে ফুল শুকাতে দিবেন না। শুকানো শুরু হলেই কেটে দিতে হবে। গাঁদা, অ্যাস্টার, চন্দ্রমল্লিকা প্রভৃতি গাছ থেকে বেশি ফুল বেশি দিন পেতে চাইলে প্রথম দিকের কিছু কুঁড়ি চিমটি দিয়ে ছেঁটে দিতে হবে।

লেখক: গৃহিনী ও ফেসবুক পেইজ শখের ছাদবাগানের এডমিন

সারাবাংলা/এসবিডিই
বিজ্ঞাপন

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে
২৩ অক্টোবর ২০২৬ ১১:৩৫

আরো