Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় ভিড় বাড়লেও বাড়েনি পাঠক-ক্রেতা সমাগম

ঢাবি করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ২৩:৫৬ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১১:২৫

অমর একুশে বইমেলা। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে বইমেলা শূন্যতার মধ্য শুরু দিয়ে হলেও প্রথমার্ধ পার করে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। তবে, বাড়েনি পাঠক ও ক্রেতার উপস্থিতি।

সোমবার (৯ মার্চ) বইমেলায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্টলের সামনে দাঁড়িয়ে পাঠকরা বই দেখছেন। মেলায় আসছেন লেখকরাও। নতুন বইগুলোও বাজারে আসতে শুরু করেছে।

এ বছর সমতা নিশ্চিত করতে কোনো প্যাভিলিয়ন রাখা হয়নি। কয়েকটি প্রকাশনীর সামনে পাঠক হেঁটে বই দেখছেন। কিছু প্রকাশনীতে পাঠক তেমন একটা দাঁড়াচ্ছেন না।

মেলায় ইউপিএল, প্রথমা,ঐতিহ্য, কথা প্রকাশ, মাওলা ব্রাদার্স, অন্যপ্রকাশ, বাতিঘর, প্রথমাসহ কয়েকটি প্রকাশনীর সামনে অধিকাংশ পাঠক ভিড় করেছেন। তারা বই উল্টেপাল্টে দেখলেও কিনছেন খুব কম।

বিজ্ঞাপন

মেলায় আজ এসেছিলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। গত কয়েকবছর ধরে তিনি বেশ আলোচিত ও জনপ্রিয় লেখক ও কবি। অন্যদিকে মেলায় দেখা গিয়েছে অভিনয় শিল্পী ফারুক আহমেদকে। তার একটি বই এসেছে এবার।

মিজান পাবলিকেশন্সের বিক্রয়কর্মী জাভেদ বিন ওমর সারাবাংলাকে বলেন, ‘মেলায় পাঠকের উপস্থিতি বাড়লেও বই বিক্রি হচ্ছে কেমন। গতবছরের তুলনায় এবার বিক্রি কম।’

তিনি বলেন, ‘মানুষ শপিং শেষে মেলায় আসে। একটু বই দেখে। ভালো লাগলে ছবি তোলে। তবে কেনে খুব কম।’

একইকথা জানিয়েছেন বিক্রয়কর্মী আনিসও। তিনি বলেন, ‘মেলা প্রায় শেষের দিকে। কিন্তু বিক্রি এখনো কাঙ্ক্ষি না। পাঠক উপস্থিতিও কম।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর