Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যানাটমি


১৪ এপ্রিল ২০২৪ ১৭:০৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৭:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ মাস অনেক সময় বটে
১২ সেকেন্ডও কম নয়
সামান্য কিংবা বৃহৎ বলে নেই কিছু
জীবন সবখানেই জীবন, মানুষ জীবন।

শত প্রাপ্তির ভিড়েও হতাশ হইনি তা নয়
তবে ঝুরঝুর করে ভেঙে পরিনি কখনও
সামান্য আনন্দে হাসতে ভুলে যাইনি, এটাইবা কম কি!

ভেতরে-বাইরে, নিজের-অন্যের
চারপাশের এত এত অ্যানাটমির ভিড়ে
আমিতো কেবল একটা জীবন চেয়েছি, মানুষ জীবন।

সারাবাংলা/এসবিডিই
বিজ্ঞাপন

আরো