Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English
লাইভ তারেক রহমানের প্রত্যাবর্তন

আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ

আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:১২
তারেক রহমানের প্রত্যাবর্তন
সারসংক্ষেপ
  • আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ
  • গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে তারেক রহমান
  • এভারকেয়ারে মা’কে দেখে বাসার পথে তারেক রহমান
  • মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
বিজ্ঞাপন
২৫ ডিসেম্বর ২০২৫ ২১:২৫
আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছার পর আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে বাসার সামনে গাড়ি থেকে নেমে তিনি উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তারেক রহমান বলেন, ‘আপনারা সারাদিন এবং এখন পর্যন্ত অনেক কষ্ট করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার জন্যও আপনারা দোয়া করবেন।’ তার এই বক্তব্যে উপস্থিত সবার মধ্যে আন্তরিকতার আবহ সৃষ্টি হয়।

এর আগে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রাত ৭টা ৩০ মিনিটে রওনা হন। সেখানে তিনি চিকিৎসাধীন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

বিজ্ঞাপন
২৫ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩
গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে তারেক রহমান
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদাপুত্র তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটির সামনে আসে।

গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

এর আগে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, এদিন লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই পূর্বাচলের ৩০০ফিট গণসংবর্ধনাস্থলে চলে যান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এরপর এভারকেয়ারের দিকে রওনা হন তারেক রহমান।

২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১৭
এভারকেয়ারে মা’কে দেখে বাসার পথে তারেক রহমান
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে নিজ বাসভবনের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদাপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পরবর্তী গন্তব্য গুলশানের ঐতিহাসিক ১৯৬ নম্বর বাড়ি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এভারকেয়ার থেকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের গেটে পৌঁছান। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তারেক রহমানের সাক্ষাতের সময় এভারকেয়ারে আইসিইউ কেবিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। কেবিনের বাইরে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৮
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এভারকেয়ার হাসপাতাল।

দীর্ঘদিন পর মায়ের সান্নিধ্যে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফটকে পৌঁছান। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি মাকে দেখতে এভারকেয়ারে আসেন তিনি।

উল্লেখ্য, অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন