Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
১০ মার্চ ২০২৬ ১৩:৪৫
ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের...

বিজ্ঞাপন
১০ মার্চ ২০২৬ ১২:৩৫
ইরান যুদ্ধের দ্রুত অবসান নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরান যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা নিয়ে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে। সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। ক্রেমলিন জানায়,...

১০ মার্চ ২০২৬ ১২:১৫
ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর গত ১০ দিনের সংঘাতকে তিনি ‘স্বল্পমেয়াদি অভিযান’ হিসেবেও উল্লেখ করেন। একইসঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার হুমকিও দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে...

১০ মার্চ ২০২৬ ১২:০৫
তেহরানে আবাসিক এলাকায় ভয়াবহ হামলা, নিহত ৪০

ছবি: আল-জাজিরা

ইরানের রাজধানী পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন। আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এ হামলা চালনো হয়। সোমবার দিবাগত রাতে আল-জাজিরার প্রতিবেদকেরা ইরানের রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও...

৯ মার্চ ২০২৬ ১৭:১৮
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৯ মার্চ) মধ্য ইসরায়েলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম 'দ্য টাইমস অব ইসরায়েল’র বরাতে দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা এমডিএ। সংস্থাটি জানায়, ক্ষেপণাস্ত্রের গোলার আঘাতে তিনজন গুরুতর আহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায়...

৯ মার্চ ২০২৬ ১০:১৩
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন মোজতবা খামেনি

মোজতবা খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রয়াত আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি-কে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) ইরানের কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। একই সময় তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে হামলা বিস্তৃত করেছে এবং মরুভূমি অধ্যুষিত উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল ও পানি স্থাপনায় আঘাত হেনেছে। ইরানের ধর্মীয় পরিষদ (অ্যাসেম্বলি...

৯ মার্চ ২০২৬ ০০:০৮
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ ২ জন নিহত

সৌদি আরবের আবাসিক কমপাউন্ডে হামলা। ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এ ঘটনায় আহত ১২ জন সবাই বাংলাদেশি বলে জানা গেছে। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেট এলাকার একটি আবাসিক কমপাউন্ডে এ হামলার ঘটনা ঘটে। রোববার (৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স দেশটির সিভিল ডিফেন্সের...

৮ মার্চ ২০২৬ ২২:৩২
বৃহৎ শক্তির সহায়তা ছাড়াই ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালাতে সক্ষম ইরান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে অন্য কোনো বৃহৎ শক্তির সহায়তা ছাড়াই অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। রোববার (৮ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। ওই প্রতিবেদনে বলা...

৮ মার্চ ২০২৬ ২১:৫৭
হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন সরকারের

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ছবি: সিএনএন

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন লেবাননের সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, আরব লীগের বৈঠকে দেওয়া বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি জর্ডান ও ইরাকে ইরানের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে...

৮ মার্চ ২০২৬ ১৫:৪৪
ইরানে যুদ্ধে জয়ী হতে ব্রিটেনকে প্রয়োজন নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে দুটি রণতরি (এয়ারক্রাফট ক্যারিয়ার) পাঠানোর বিষয়ে ব্রিটেন ‘গুরুত্ব সহকারে চিন্তাভাবনা’ করছে। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্রের এই ব্রিটিশ রণতরিগুলোর আর কোনো প্রয়োজন নেই। রোববার (৮ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের ওপর প্রাথমিক হামলার সময় ব্রিটেনের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে...

৮ মার্চ ২০২৬ ১৩:৫৯
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন চূড়ান্ত পর্যায়ে

ছবি: সংগৃহীত

ইরানের প্রভাবশালী ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’র সদস্যরা ইঙ্গিত দিয়েছেন, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছেন। রোববার (৮ মার্চ) বিপ্লবী গার্ডদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘ফারস নিউজ’-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ-মাহদি মিরবাঘেরি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, নেতৃত্ব নির্ধারণে ব্যাপক...

৮ মার্চ ২০২৬ ১১:৪৬
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের নতুন দফার হামলা

ফাইল ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে একঝাঁক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। রোববার (৮ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী এই সর্বশেষ আক্রমণকে ‘অপারেশন ট্রু প্রমিস’-এর ২৭তম ঢেউ হিসেবে অভিহিত করেছে। তাদের...

৮ মার্চ ২০২৬ ১০:২১
ইরানের হামলায় কুয়েতে ২ নিরাপত্তা কর্মকর্তা নিহত

কুয়েত শহর। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় এবার প্রাণ হারালেন কুয়েতের দুই সীমান্ত নিরাপত্তা কর্মকর্তা। রোববার (৮ মার্চ) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েত নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ ইমাদ আল-শাররাহ এবং মেজর ফাহদ আবদুল আজিজ আল-মাজমায়েদ।...

৭ মার্চ ২০২৬ ২৩:১৭
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। একই সময়ে কাতার লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরা।

আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইনের জুফায়র এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মূলত ইরানের কেশম দ্বীপে একটি পানি শোধনাগার বা ওয়াটার প্ল্যান্টে মার্কিন হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মার্কিন ওই হামলায় অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। তারই পালটা জবাব দিতে এবার সরাসরি মার্কিন ঘাঁটি বেছে নিয়েছে আইআরজিসি।

হামলার পরপরই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) উচ্চশব্দে সাইরেন বাজার কথা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় থেকে সাধারণ বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে কাতারের সশস্ত্র বাহিনী। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

৭ মার্চ ২০২৬ ১৬:২৭
ইরানে হামলায় ৬৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট। শনিবার (৭ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর...

1 11 12 13 14 15 20
বিজ্ঞাপন