Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন সরকারের

আন্তর্জাতিক ডেস্ক
৮ মার্চ ২০২৬ ২১:৫৭ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ০০:৩৫

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ছবি: সিএনএন

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন লেবাননের সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, আরব লীগের বৈঠকে দেওয়া বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি জর্ডান ও ইরাকে ইরানের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। এসময় তিনি হিজবুল্লাহকে অবিলম্বে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান।

রোববার  (৮ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণের প্রসঙ্গে তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননের জাতীয় স্বার্থ উপেক্ষা করেছে। তিনি অভিযোগ করেন, সংগঠনটি রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে সামরিক কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞাপন

এর আগে চলতি সপ্তাহে ইসরায়েল দেশটিতে সামরিক অভিযান চালানোর পর দক্ষিণ সীমান্তের কিছু অবস্থান থেকে লেবাননের সেনাবাহিনী সরে যায় বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে।

বিজ্ঞাপন

‘বায়রা’য় নতুন প্রশাসক নিয়োগ
২৩ এপ্রিল ২০২৬ ২০:৪৮

আরো

সম্পর্কিত খবর