Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একের পর এক হুমকি, বুলেটপ্রুফ কাচের আড়ালে অমিতাভ বচ্চন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ নভেম্বর ২০২৬ ২০:০৯

বোমা হামলার হুমকির পরে বুলেটপ্রুফ কাচের আড়ালে জনসমক্ষে এসেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। সেখান থেকেই অনুরাগীদের দিকে হাত নেড়ে অভিবাদন জানালেন এই মহাতারকা। উল্লেখ্য, দিন কয়েক আগেই ইমেল-এ অমিতাভের বাংলো জলসায় বোমা মারার হুমকি দেওয়া হয়েছিল। যে কারণে গোটা মুম্বাইজুড়ে হয়েছে হাই এলার্ট জারি। তবু সপ্তাহে একদিন ভক্তদের সঙ্গে দেখা করা বন্ধ করেননি অভিনেতা। তবে এ বার বুলেট প্রুফ কাচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি।

নিজের বাংলোর বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করার এই নিয়ম নতুন নয় একেবারেই। হাত নেড়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিনেতা। গত দু’সপ্তাহ সেই নিয়মে অনেক বেশি কড়া ব্যবস্থাপনা নিতে দেখা গিয়েছে জলসায়। শুধু তাই নয়, অভিনেতা পুত্র অভিষেক বচ্চনকেও দেখা গিয়েছে বাবাকে আগলে রাখতে।

বিজ্ঞাপন

পরিস্থিতি সামলাতে সেখানে উপস্থিত ছিলেন মুম্বাই পুলিশের কর্মীরা। ভিড় সামলাতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রসঙ্গত, মুম্বাইয়ের বুকে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির তরফে মুম্বাই পুলিশের কাছে ইমেল পাঠানো হয় বলে জানা গিয়েছে। যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যার ফলে অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

যে গ্রামে অসুস্থ হওয়া বারণ
২ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর