ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন-ইসরায়েল জোট এবং ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান এখন আলোচনার প্রস্তাব দিলেও সময় পেরিয়ে গেছে। মঙ্গলবার (৩ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘তাদের (ইরান) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমানবাহিনী,...
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
দেশের ওপর চলমান যুদ্ধ পরিস্থিতির তীব্রতা বাড়লেও ইরান থমকে যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকারি সব কার্যক্রম সচল রয়েছে এবং দেশজুড়ে রাষ্ট্রীয় সেবা অব্যাহত আছে। মঙ্গলবার (৩ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক...
হামলাস্থলে আলামত সংগ্রহ করছেন ইসরায়েলের একজন নিরাপত্তাকর্মী। ছবি: এএফপি
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৩ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে , ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে।
তেহরানে হামলায় বিধ্বস্ত একটি ভবনে উড়ছে ইরানের পতাকা। ছবি: এএফপি
ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর অব্যাহত যৌথ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বার্তা সংস্থা এএফপির খবরে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে দেশব্যাপী ৭৮৭ জনেরও...
বিধ্বস্ত তেহরানের গান্ধী হাসপাতালের বাইরের অংশের দৃশ্য । ছবি: রয়টার্স
ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ১৩ জন ইরানি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল।
ইরানের তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স
পশ্চিম ইরানের হামাদানে আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। ইরানের সরকার পরিচালিত মেহর সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনবহুল এলাকাযগুলোতে এ হামলা চালানোর ফলে এত বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ‘মাঝারি ও মাঝারির থেকে কিছুটা উন্নত’ মানের যেসব সামরিক রসদ মজুত আছে, শুধু তা দিয়েই চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। মঙ্গলবার (৩ মার্চ) বৃটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
তেহরানে হামলার পর ধ্বংসস্তূপ। ছবি: আনাদোলু
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মঙ্গলবার (৩ মার্চ) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি’র নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোও ধ্বংস করার দাবি করেছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে সেন্ট্রাল কমান্ড।...
বাহরাইনের মানামাতে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উড়ছে [রয়টার্স]
বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমানঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালানোর দাবি করেছে ইরান। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, তারা মঙ্গলবার (৩ মার্চ) সকালে মার্কিন বিমানঘাঁটিটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি আরও বলেছে, তারা হামলা চালাতে ২০টি ড্রোন এবং...
ঢাকা: মধ্যপ্রাচ্যের ১৫টি দেশ এখনই ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে এই তাগিদ দেওয়া হয়। দেশগুলো হলো- বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত...
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এএফপি
মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি কোনো সংঘাতে জড়াবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্টের একটিই স্পষ্ট লক্ষ্য—ইরান যেন ‘কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে’ তা নিশ্চিত করা। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট সিদ্ধান্ত...
হরমুজ প্রণালি। ছবি: তাসনিম নিউজ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে, এ পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তু করা হবে। আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার (২ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘প্রণালিটি এখন...
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুটি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে রিয়াদের মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছিল। হামলায় দূতাবাসের ভবনে সামান্য...
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার (২ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোনে এই সমর্থনের কথা জানিয়েছেন তিনি। খবর সিসিটিভির। আব্বাস আরাঘচিকে টেলিফোন বার্তায় ওয়াং ই বলেন, ‘চীন ও ইরানের মধ্যকার ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং । ইরান...
ছবি: রয়টার্স
ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন হামলার পর প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, কাতারের কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। এর ফলে...